ঢাকাSunday , 30 August 2026

পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

admin
August 30, 2026 4:20 pm
Link Copied!

 পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ দম্পতিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, পত্নীতলা থানাধীন দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মৃত এরফান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)কে ৮১৭ পিচ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।