ঢাকাTuesday , 2 September 2025

নিয়ামতপুর উপজেলায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

admin
September 2, 2025 6:55 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২ (সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) নওগাঁর টি.এম.এ. মমিন।

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রঞ্জন কুমার ঘোষ, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট, ওয়াটারএইড বাংলাদেশ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, নওগাঁর নাজমুল হোসাইন, উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) , মো: হারুন অর রশিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচির বাস্তবায়ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিধি-বিধান, বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, করণীয় পরামর্শ ও সুপারিশ বিবেচনায় রেখে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন যা এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সভায় প্রধান অতিথি টি.এম.এ. মমিন, তার বক্তব্যে বলেন “ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের জন্য আইনী বাধ্যবাধকতা । আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাঁর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।