ঢাকাWednesday , 24 December 2025

নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

admin
December 24, 2025 3:30 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক নারী কর্মীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল (২৩ ডিসেম্বর) রাতে ছড়িয়ে পড়া ৩ সেকেন্ডের ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়।
ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে রয়েছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্যে একজনের কাছ থেকে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করেছেন।
জানা গেছে, গতকাল গভীর রাত অবধি চলে দলিল সম্পাদনের কাজ। অতিরিক্ত অর্থ না দিলে সম্পাদন হয়না কোন দলিল।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েই থাকে। যাহা সাব-রেজিস্ট্রার  নিয়ন্ত্রন করেন। এটিই এখন নিয়ম হয়ে গেছে।
কামরুন্নাহার বলেন, গতকাল সেবাগ্রহীতার চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ।
জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।