ঢাকাMonday , 3 November 2025

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

admin
November 3, 2025 11:19 am
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সরিষা, গম, চিনাবাদাম সূর্যমুখী (হাইব্রিড) শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজ (৩নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, উপকার ভোগী প্রমূখ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

উপজেলার ৮টি ইউনিয়ন ৮হাজার৫০ জন কৃষকের মাঝে  গম, সরিষা,সূর্যমূখী, চিনাবাূাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর বিতরণ করা হয়। এর মধ্যে পর্যায়ক্রমে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ এবং ২০কেজি গম বীজ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।