ঢাকাMonday , 12 October 2026

নিয়ামতপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

admin
October 12, 2026 6:22 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

‘স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ডের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব এবং বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।