ঢাকাTuesday , 29 July 2025

নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

admin
July 29, 2025 12:38 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯জুলাই) সকাল ১১ টার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সাংবাদিকের কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা

এ সময় সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, প্রকল্প কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সমস্যা ও উন্নয়ন, সন্ত্রাস ও নাশকতা, মাদক, মানব পাচার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সকল কাঁচা রাস্তা পাকা করনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।