ঢাকাWednesday , 16 July 2025

নিয়ামতপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

admin
July 16, 2025 6:42 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্যে ও মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, মেহেদী হাসান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান মাহমুদ সজীব চৌধুরী, উপজেলা ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজীসহ স্থানীয় আরও নেতাকর্মী।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটুক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, তারেক রহমানের নামে যে অপবাদ ছড়ানো হচ্ছে তা হলো রাজনৈতিক প্রতিহিংসার কারনে। বিএনপি একটি বড় ও সুসংগঠিত দল। এসব অপপ্রচার চালিয়ে লাভ হবে না, আমরা এর দাঁতভাঙা জবাব দিতে মাঠে প্রস্তুত আছি।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।