ঢাকাSunday , 8 March 2026

নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

admin
March 8, 2026 4:22 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ—সব নারী ও মেয়েদের জন্য প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দীন প্রমূখ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

অনুষ্ঠান শেষে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া উদ্যোক্তারা জানান, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অন্য নারীদের উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।