ঢাকাWednesday , 17 September 2025

নওগাঁর নিয়ামতপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারের নিয়ে কর্মশালা

admin
September 17, 2025 3:06 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭সেপ্টম্বর) বেলা ১১ টায় এসডিএফ নিয়ামতপুর উপজেলা কার্যালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এসডিএফ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সকলের পরিচয় পর্বের মধ্য দিয়ে আরইএলআই প্রকল্পের বিভিন্ন অগ্রগতি ও কার্যক্রম নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন মোঃ হারুনুর রশিদ,
জেলা কর্মকর্তা, জীবিকায়ন, এসডিএফ, নওগাঁ।

জেলা কর্মকর্তা- আইসি বি ববিতা খাতুনের সঞ্চালনায়
কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ শরিফুল আজাদ, জেলা ব্যবস্থাপক, এসডিএফ জেলা অফিস, নওগাঁ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এসময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু, মোঃ সোহেল রানা, গ্লাস্টার অফিসার, ভাবিচা ফ্লাস্টীয়, মোঃ শরিফুল ইসলাস, ক্লাস্টার, অফিসার, নিয়ামতপুর ক্লাস্টার প্রমূখ।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

উক্ত অনুষ্ঠানে সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন, এসডিএফ এর বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন অধিদপ্তর এর সাথে লিংকেজ এর জন্য প্রস্তাব করেন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা বলেন। যাহার ফলে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও সরকারের দারিদ্র্যমুক্ত ডিভিশন আরো সহায়ক হবে বলে মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।