ঢাকাTuesday , 8 September 2026

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

admin
September 8, 2026 5:28 pm
Link Copied!

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
৮ ই সেপ্টেম্বর (মংগলবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় বা স্লোগান ছিল—“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”। অনুষ্ঠানে টেকসই সমাজ গঠন এবং জনকল্যাণে শিক্ষার গুরুত্ব ও শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্য আলোচনা সভায় বক্তারা বলেন স্বাক্ষরতা শুধু পডতে ও লিখতে পারার নাম না, স্বাক্ষরতা মানুষকে সচেতন করে চিন্তা শক্তি দেয় এবং একটি জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। একটি শিক্ষিত মানবিক ও উন্নত সমাজ গঠনের স্বাক্ষরতার কোন বিকল্প নেই। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি)
সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।