ঢাকাMonday , 18 August 2025

ধামইরহাটে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে

admin
August 18, 2025 2:56 pm
Link Copied!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ আগষ্ট সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারের নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউএনও জেসমিন আক্তার। মৎস্য চাষের গুরুত্ব ও লাভ সহ বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, ওসি ইমাম জাফর,সফল হ্যাচারি পরিচালক বদিউজ্জান, সফল কৈ মাছ চাষী সহকারি অধ্যাপক জামাল উদ্দিন। আলোচনা শেষে সফল হ্যাচারি পরিচালক বদিউজ্জামান,সফল কৈ মাছ চাষী সহকারি অধ্যাপক জামাল উদ্দিন ও সফল মাগুর মাছ চাষী মোতালেব হোসেনকে পুরষ্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।