ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ক্ষমতাসীন দল দলীয় করনের প্রতিবাদে বাংলাদেশ জামাতে ইসলামী ধামইরহাট উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে অক্টোবর ( সোমবার) সকাল১০ টায় বাংলাদেশ জামাতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা দেশে ক্ষমতাসীন বিএনপির প্রভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে ধামইরহাটে সর্বত্র দলীয় করনের মাধ্যমে সাধারণ জনগনকে উপেক্ষা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের গেটের সামনেই ধামইরহাট -জয়পুর হাট আঞ্চলিক সডকের পাশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নায়েবে আমির আব্দুল আজিজ, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, উপজেলা জামাতে ইসলামীর আমির হাফেজ রেজওয়ান হোসেন, পৌর আমির আবুসাইদ,নায়েবে আমির আব্দুল্লা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

