সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জের) প্রতিনিধি
“ঘর থেকেই শুরু করি – দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় অগ্নি নির্বাপনী মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তারা ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার মাকতাব উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সিনিয়র সাংবাদিক ও সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আতিকুল ইসলাম আজম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, স্থানীয় সংবাদ কর্মী সহ শিক্ষার্থীরা।

