ঢাকাWednesday , 14 October 2026

আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

admin
October 14, 2026 10:10 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পুলিশ ও স্থানীয় জনতার তৎপরতায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার আত্রাই বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি চৌকস টিম আত্রাই বাজার এলাকায় নাইট ডিউটি তদারকিতে নিয়োজিত ছিল। এ সময় একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

করলে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রথমে অপরাধের সাথে জড়িত মো. আবু বক্কর সিদ্দিক (১৪) নামের এক কিশোরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলার দারিয়া গাথি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

​পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সহযোগী আসামী মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে। অভিযানকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আত্রাই থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃত উভয় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার (ওসি) মাহবুব আলম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দে‌শে আত্রাই উপজেলায় সব ধরনের

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সাংবাদিকের কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা

অপরাধ ও চুরি-ছিনতাই রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পুলশ ও স্থানীয় সচেতন জনতার তাৎক্ষণিক সহায়তায় আমরা চোরাই মোটরসাইকেলসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।