ঢাকাMonday , 28 September 2026

মহাদেবপুরে নজরুল বর্ষ উদযাপন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
September 28, 2026 3:15 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধ

উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মহাদেবপুরে সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ -৩ মহাদেবপুর- বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মহাদেবপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুসাররফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম রব্বানী ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম ফরিদ ,রাইগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক ও সাবেক ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজ ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি প্রমূখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অরিন্দম মুখার্জি। উল্লেখ্য যে, প্রধান অতিথি উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও সমন্বয় সভায় যোগ দেন।#

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে অবাধে তৈরী হচ্ছে অবৈধ ভুটভুটি, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ও প্রাণহানী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।