ঢাকাWednesday , 23 September 2026

মহাদেবপুরে গেটকা লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান

admin
September 23, 2026 3:48 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে গেটকা লোকমোর্চা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।২৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দিন ব্যাপী উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর-শিবরামপুর গ্রামীণ পাকা সড়কের দুই পাশে এ বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় ২শটি ঔষুধী ও ফলদ গাছের চারা রোপণ সহ ৩ শ পিস তাল গাছের বীজ ( আঁঠি) পোঁতা হয়েছে । মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা গেট কা প্রজেক্ট লোকমর্চা কমিটির চেয়ার পারসন ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু এবং উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান আলী। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কত্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে গঠিত উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা এই বৃক্ষ রোপণ কার্যক্রমের আয়োজন করে।
বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম বর্তমান সময়োপযোগী পদক্ষেপ। জলবায়ুর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বৃক্ষরোপণে বিশেষ পদক্ষেপ নিয়েছে। গেটকা প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচী সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে। লোকমোর্চা ও যুবদের এ ধরণের কাজে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সভাপতি কাজী আব্দুস সোবহান, বিএসডিও’র গেটকা প্রকল্পের মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী ময়না রাণী, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট মিলন লাকড়া, সুমিতা দেবনাথ, ইউথ লিডারদের মধ্যে বুলবুলি রানী , সোহান, মৌসুমী ,উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য জিলহজ উদ্দিন ,রঞ্জনা বেগম, সাইদুর রহমান ,আনিসুর রহমান ,মর্জিনা বেগম, মহিলা নেত্রী মমি খাতুন প্রমুখ।
উল্লেখ্য যে, উল্লেখিত সংস্থা মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন খেজুর ,হাতুর ,এনায়েতপুর ও উত্তর গ্রাম ইউনিয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে সচেতন করে সরকারের সেবা সমূহ পেতে সহযোগিতা জলবায়ু পরিবর্তনে খরা প্রবণ এলাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি সহ বৃক্ষরোপণ কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে দোয়া পরিচালনা করেন তোর গ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্য শাহার উদ্দিন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।