ঢাকাSunday , 1 June 2025

নিয়ামতপুরে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম সাহাদাৎ বার্ষিকী পালিত

admin
June 1, 2025 5:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল রহমান রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

রবিবার (১জুন) সকাল ১০টায় উপজলা সদরের হেলীপ্যাড মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি ইসাহাক আলী সরকার।

আরও পড়ুনঃ  পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ 

এসময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার,
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাথী, বিএনপি নেতা মতিউর রহমান মতিন, জাকির হোসেন, মনজুরুল রহমান রাসেল, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।