ঢাকাMonday , 28 September 2026

নিয়ামতপুর ইসডিও’র আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

admin
September 28, 2026 12:39 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় দুই দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বোরখা পরা দুর্বৃত্তরা পানি ছিটিয়ে লুট করল টাকা গহনা

নিয়ামতপুর সদরের বিডিও প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার থেকে আজ সোমবার পর্যন্ত বাহাদুরপুর ও শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্হাপনা পরিকল্পনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা(SWM), এবং IWRM ও SWM পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে ইউনিয়নের পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সমস্যা চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে একটি কর্মপরিকল্পনা করেন।

আরও পড়ুনঃ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল ও সমাবেশ

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও ইএসডিও-এর প্রতিনিধিগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।