ঢাকাFriday , 20 June 2025

মান্দায় এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

admin
June 20, 2025 9:05 am
Link Copied!

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার তিন মাথার মোড় দেলুয়াবাড়ি রোড সংলগ্ন হালিম স্যারের আইসিটি প্রাইভেট সেন্টারে এ দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হালিম স্যারের আইসিটি প্রাইভেট সেন্টারের পরিচালক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পারইল সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক আব্দুল আলিম, কুসুম্বা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ রানা, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর সহকারী শিক্ষক মানুন রশিদ,শন্টু কুমার,আব্দুল কুদ্দুস, শ্রীবাস, রাজশাহী’র অন্বেষ এর পরিচালক ছোটন মাহমুদ ও ইসলামিয়া নার্সিং কোচিং সেন্টারের পরিচালক মো.আল আমিন,সিসটেক পাবলিকেশন এর জেলা প্রতিনিধি আজমল হোসেন এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।