ঢাকাThursday , 19 June 2025

নওগাঁর নিয়ামতপুরে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

admin
June 19, 2025 3:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর নিয়ামতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  একট নিখোঁজ সংবাদ

উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা যায়, এবারে মেলায় ৪টি বেসরকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্টলে প্রায় ৬০ জাতের আমসহ নানা জাতের দেশি ফল এবং ফল চাষের প্রযুক্তি ও পদ্ধতি প্রদর্শন করবেন। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই মেলার মাধ্যমে নিয়ামতপুর উপজেলায় যে আম উৎপাদন হয় তা দেশের বাইরে রপ্তানি করতে হবে। নিয়ামতপুরের ভালো ব্যানানা জাতের আম ভালো হয়। তাই এই আমকে নিয়ামতপুরের ব্রান্ডিং করতে সকল আম চাষীদের আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।