ঢাকাSunday , 27 September 2026

মহাদেবপুরে সমতলের আদিবাসীদের ৩১ তম কারাম উৎসব উদযাপিত

admin
September 27, 2026 9:31 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবে ৩১ তম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী নাটশাল ফুটবল মাঠে এক বিশাল মেলা বসে। দুপুর থেকে ঐ মাঠে উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকার আদিবাসী নর নারীদের সমরনয়ে গঠিত ৯২ টি সাংস্কৃতিক দল জড়ো হয় এবং আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। প্রধান অতিথির আগমন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখে। পরক্ষণে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা। আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ ,ফাদার এমিল এক্কা,আদিবাসী নেত্রী নীতি মুন্ডা, আদিবাসী পরিষদের উপদেষ্টা ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ প্রমূখ। এসময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক ও সাবেক ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজ আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, এমপি র রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ,সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আনসার ও ভিডিপির উদ্যোগে ‘পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।