ঢাকাSunday , 27 September 2026

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যত পরিকল্পনা হাতে নিয়েছেন তার অর্ধেকই শিক্ষা বিষয়ক – এমপি ফজলে হুদা

admin
September 27, 2026 9:28 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যত পরিকল্পনা গ্রহণ করেছেন তার অর্ধেকেরও বেশি শিক্ষা বিষয়ক। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে দেশের শিক্ষার মান তলানিতে নেমে গেছে। মুখস্ত মার্কা শিক্ষা আমরা চাই না। আমরা চাই শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কাছে আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণ করুক। ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের শতবর্ষী সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে এবং সদর থেকে ১৪ কিলোমিটার দূরে পাঠাকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উল্লেখিত কথাগুলো বলেন। ১ কোটি ৯ লক্ষ ৮৫ হাজার ৪ শত টাকা ব্যয়ে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন করেন এবং পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩১ লক্ষ ৬৯ হাজার ৮ শত ৫০ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের প্রথম তলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নবনির্মিত ভবন উদ্বোধন কালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জাহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু , বিএনপি নেতা দেলোয়ার হোসেন মাস্টার, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার, ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়া । এ সময় প্রধান অতিথির সফর সঙ্গীদের মধ্যে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ,প্রধান অতিথির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ,সহ সভাপতি ইমরুল কায়েস সাজু, বিএনপি নেতা আলহাজ্ব আক্কাস আলী ,তাঁতি দল নেতা সেকেন্দার আলী, বিএনপি নেতা হাসান আলী,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহসভাপতি হারুন অর রশিদ রাজু উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন কোন দল গত ১৭ বছর ধরে ৭১ বিক্রি করেছেন। বর্তমানে একটি দল ধর্ম বিক্রির সাথে সাথে বেহেস্তের টিকিট বিক্রি করছেন। পাশাপাশি আরেকটি গ্রুপ ২৪ কে পুঁজি করে এবং সবসময়ই মিথ্যা স্যারের মাধ্যমে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে । বাংলার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে ২৪ কোন একক সংগঠনের বা ব্যক্তির অর্জন নয় ২৪ সারা দেশের মানুষের ত্যাগের ফসল।
এমপি ফজলে হুদা উদ্বোধনের ফাঁকে উপজেলার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির পরিদর্শন করেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক শিক্ষামূলক বক্তব্যের মাঝে উল্লেখ করেন যে , ক্লাসে শুধু পুথীগত বিদ্যা অর্জন করে প্রথম স্থান অধিকার করা কোন শিক্ষার্থীর লক্ষ্য হতে পারে না। মানবিক মানুষ তৈরী হওয়ার লক্ষ্যই হলো একজন শিক্ষার্থীর মূল উদ্দেশ্য। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন , সন্তানদের স্বাধীনতা দিতে হবে ।সে কি শিখতে চায় কি করতে চায় বা আবিষ্কার করতে চায়। আমাদের সকল অভিভাবকের উচিত সন্তান যদি একজন ভালো খেলোয়াড় হতে চায় তাহলে তাকে তা হতে দেওয়া , সে যদি ভালো সঙ্গীতশিল্পী হতে চায় তাহলে তাকে তা হতে দেওয়া, সন্তান যদি একজন ভালো বক্তা বা ধর্মীয় শিক্ষা নিতে চায় তাহলে তাকে সে দিকেই ধাবিত হতে দেওয়া আমাদের সকলের কাম্য।
উল্লেখ্য যে ,দিনশেষে তিনি আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবে উপজেলার নাটশাল মাঠে যোগ দেন।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বোরখা পরা দুর্বৃত্তরা পানি ছিটিয়ে লুট করল টাকা গহনা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।