ঢাকাSunday , 27 September 2026

চন্দননগর কলেজ সংবর্ধনা দিলো মোস্তাফিজুর রহমান এমপিকে

admin
September 27, 2026 7:07 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজে সংবর্ধনা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর কলেজের পক্ষ থেকে নওগাঁ -১ আসনের এমপি মোস্তাফিজুর রহমানকে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয় এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চন্দননগর কলেজের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে কলেজের প্রভাষক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ইএসডিও এনজিওর আয়োজনে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম কাজী প্রমূখ।

আরও পড়ুনঃ  নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি তৃণমূল নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।