ঢাকাSunday , 27 September 2026

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin
September 27, 2026 6:13 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, অল্প কিছুূি থেকে অসুস্থ অবস্থায় ছিলেন। আজ আজ রবিবার বেলা ১২ টার দিকে নিমতপুর সদর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দুরারোগ্য রোগে মৃত্যুবরণ করেন।
নিজ গ্রামের বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়মিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার খালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুনঃ  সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।