ঢাকাSunday , 27 September 2026

আত্রাইয়ে আধুনিক স্টেশন নির্মাণে স্থানীয় এমপি ও ডিআরএম- এর স্থান পরিদর্শন

admin
September 27, 2026 4:45 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাই ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে একীভূত করে একটি আধুনিক স্টেশন তৈরির জন্য এ দুটি স্থান পরিদর্শন করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম। ​গতকাল রোববার আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় প্ল্যাটফর্মেই স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলামের সাথে তিনি মতবিনিময় করেন।
​উল্লেখ্য, নওগাঁ জেলার একমাত্র মানসম্মত রেলওয়ে স্টেশন আহসানগঞ্জ। এ স্টেশন থেকে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব পেলেও স্টেশনের তেমন কোন উন্নয়ন না হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। এদিকে প্ল্যাটফর্মসহ স্টেশনের সার্বিক উন্নয়ন না হওয়ায় এলাকাবাসীর গণদাবি সত্ত্বেও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রা বিরতিতে কর্তৃপক্ষের অনিহা পরিলক্ষিত হয়। ফলে এলাকার হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এসব বিষয়কে সামনে রেখে স্থানীয় এমপি শেখ রেজাউল ইসলাম সম্প্রতি এখানে একটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে গতকাল রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আহসানগঞ্জ ও আত্রাই রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। অতি নিকটতম এ দু’টি স্টেশনকে একীভূত করে মানসম্মত ও আধুনিক স্টেশন নির্মাণ করে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি কার্যকর করা হলে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে অনেক গুণ, অন্যদিকে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর।

আরও পড়ুনঃ  নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।