ঢাকাWednesday , 23 September 2026

সুখে-দুঃখে আইহাই ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ মাহমুদের

admin
September 23, 2026 12:31 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ মাহমুদ। তিনি আইহাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

আরিফ মাহমুদ বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আইহাই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবেন। ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

দলীয় রাজনীতিতে আরিফ মাহমুদ এর আগে আইহাই ইউপি ছাত্রদলের সভাপতি ও আইহাই ইউপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।