সাপাহার নওগাঁ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী উঠান বৈঠক করেছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার মানিকুড়া দিঘীপাড়া মন্দির প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মিজানুর রহমান শাহ চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর বিভিন্ন পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজাহান শাজু। বার্তা সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম। আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট এনামুল হক। অফিসঃ কাজিহাটা, রাজশাহী-৬০০০। ই-মেইল: srnewstv@gmail.com যোগাযোগ: ০১৭১১৭০৩৫৫১
ই পেপার