নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিলাশৈল গ্রামের বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আলী আর নেই। ৭ জুলাই সোমবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী বিলাশৈল গ্রামের মৃত ইয়াহিয়া সরকারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে গার্ড অব অনার প্রদান করে।
মৃত মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, আলিমদ্দিন, সোবহান আলী প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

