
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভাকে ঘিরে নওগাঁ-১ আসনের (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ দলে দলে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়।
রবিবার বিকেল ৩টায় সারাইগাছি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
ম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজাহান শাজু। বার্তা সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম। আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট এনামুল হক। অফিসঃ কাজিহাটা, রাজশাহী-৬০০০। ই-মেইল: srnewstv@gmail.com যোগাযোগ: ০১৭১১৭০৩৫৫১
ই পেপার