ঢাকাSunday , 22 February 2026

পত্নীতলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

admin
February 22, 2026 11:56 am
Link Copied!

 

ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকালে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন শেষে উপজেলা সভা কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা ও পুরস্কার তিবরণী এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ ২ আসনের সংসদ সদস্য এনামুল হক ।
উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ড, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম প্রমূখ। এর আগে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুনঃ  নিয়ামতপুর কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দিরের নতুন কমিটি গঠন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।