নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ও ২৫ জানুয়ারি নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ মোতালেব হোসেন, কর্নেল মো: মাহামুদ, সহকারী পুলিশ সুপার মোঃ শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী ভুমি রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক প্রমুখ।
কর্মশালায় বক্তারা নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা, ভোটগ্রহণের সময় শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, নওগাঁ ১আসনে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৪৭হাজার পয়ষট্টি।

