ঢাকাFriday , 26 September 2025

নিয়ামতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

admin
September 26, 2025 7:01 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার
ভাবিচা ইউনিয়নের কয়াস গ্রাম সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম খোকন(৪০)। তিনি কয়াস গ্রামের কফিল উদ্দিনের ছেলে ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

ভাবিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সমছের আলী বলেন, খোকন আজ দুপুরে বাড়ির পাশে বিলে ছিপ দিয়ে মাছ ধরতে যান। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে
খোকন বিলের পানিতে পড়ে যানে। তাঁকে দেখতে না পেয়ে মাছ ধরতে যাওয়া আশপাশে থাকা অন্য লোকজন গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী গিয়ে পানিতে খুঁজে খোকনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহত খোকনের আত্মীয় কামরুজ্জামান জানান, বজ্রপাতে খোকনের চুলের একাংশ পুড়ে গেছে ও ডান কান ফেটে রক্তপাত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।