ঢাকাFriday , 30 January 2026

নিয়ামতপুরে  জামায়াতের নির্বাচনী জনসভায় ছাত্রদল সভাপতি বিদ্যুৎচন্দ্র মাহাতোর যোগদান

admin
January 30, 2026 8:55 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর শাখার আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সদরের হেলিপ্যাড মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় উল্লেখযোগ্য ঘটনা হিসেবে নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎচন্দ্র মাহাতো আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তার এ সিদ্ধান্তকে কেন্দ্র করে জনসভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব মোহা. মাহবুবুল আলম। সভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নিয়ামতপুর উপজেলা আমির আফজাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের জমায়েত নেতা বক্তব্য রাখেন। এ সময়  স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দিরের নতুন কমিটি গঠন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।