ঢাকাMonday , 2 June 2025

নিয়ামতপুরে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস মতবিনিময় অনুষ্ঠিত

admin
June 2, 2025 1:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুরে কৃষি উদ্যোক্তার সৃষ্টির উদ্দেশ্যে উত্তম কৃষি চর্চার উদ্দ্যেশ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষক-কৃষনীসহ বিভিন্ন পেশাজীবিদের অংশগ্রহনে দিন ব্যাপি এই পার্টনার কংগ্রেস আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ 

উদ্ভিদ সংরক্ষণ কর্মাকর্তা শফিউল আলমের সঞ্চালনায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবীদ রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। কংগ্রেস এ উত্তম কৃষি চর্চা বিষয়ে উপস্থান করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামাল হোসেন সরকার।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শামসুদোহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, কৃষি উদ্যােক্তা এমরান হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানীগন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

সারাদিন ব্যাপি পার্টনার কংগ্রেস আয়োজনে ছিল প্রশিক্ষন, মতবিনিময় ও প্রশ্নোত্তরপর্ব। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপনণ ব্যবস্থার উন্নয়ন ও নায্য বাজার মূল্য নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।