নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের বাসিন্দা ও নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল (৭০) পরলোকগমন করেছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক মাস ধরে তিনি ডায়াবেটিস, লিভারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে ভাবিচা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।
ম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজাহান শাজু। বার্তা সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম। আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট এনামুল হক। অফিসঃ কাজিহাটা, রাজশাহী-৬০০০। ই-মেইল: srnewstv@gmail.com যোগাযোগ: ০১৭১১৭০৩৫৫১
ই পেপার