নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ পালিত হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
রোববার (০৮ নভেম্বর) সকালে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন , জামায়াতে ইসলামির নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়ন চেয়াম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি ইসমাইল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক।
সভা শেষে সমবায়ে বিশেষ অবদানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজাহান শাজু। বার্তা সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম। আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট এনামুল হক। অফিসঃ কাজিহাটা, রাজশাহী-৬০০০। ই-মেইল: srnewstv@gmail.com যোগাযোগ: ০১৭১১৭০৩৫৫১
ই পেপার