ঢাকাThursday , 24 September 2026

নওগাঁর নিয়ামতপুরে ঢোল মাদলের ছন্দে নেচেঁ নেচেঁ মুখরিত কারাম উৎসব

admin
September 24, 2026 7:03 pm
Link Copied!

 নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নিয়ামতপুরে ঢোল মাদলের ছন্দে নেচেঁ নেচেঁ মুখরিত কারাম উৎসব অনুষ্ঠিত এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজিত কারাম অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন।

গৈল দীঘরি উড়াঁও সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে উপজেলা পাড়ইল ইউনিয়নের মাসনা মাঠে অনুষ্ঠিত গৈল দিগুলি ওরাও সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা রনজিত মিনর্জ এর সঞ্চালনায় আলোচনা সভা ও কারাম নৃত্য প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রাজা বাবুলাল টপ্পো।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, পাড়ইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রমুখ।

বক্তারা বলেন, কারাম উৎসব আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনাচরণের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।